বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মার খেয়েছেন ছাত্রদল কর্মী

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৮:০২ পিএম
পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মার খেয়েছেন ছাত্রদল কর্মী

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের ছাত্র সোহাগ মিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এ কলেজের শাখা ছাত্রদলের কর্মীও তিনি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নিজ বিভাগের টেস্ট পরীক্ষা ছিল তার। সেটিতে অংশ নিতে গিয়ে খেয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীদের মার। এদিন দুপুরে কলেজের বিওসি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলানিউজকে এসব কথা জানান সোহাগ মিয়া। বলেন, গতকাল দুপুরে আমি ইংরেজি বিষয়ের টেস্ট পরীক্ষা দিতে গিয়েছিলাম। পরীক্ষা চলাকালীন কলেজ ছাত্রলীগের সভাপতি ও তার কর্মীরা হলে এসে আমি ছাত্রদল করি কিনা জানতে চায়। আমি বলি আমি ছাত্রদল করি। বাবা বিএনপি করে আর চাচা আওয়ামী লীগ করে। যা যা জিজ্ঞেস করছে আমি সত্য কথা বলছি। পরে তারা চলে যায়। এরপর আমি পরীক্ষা দিয়ে বের হওয়ার পর আমাকে ছাত্রলীগ কর্মী মেহেদী, আশিক ও নাম না জানা বেশ কয়েকজন মারধর করে। এরপর আমাকে ধরে ছাত্র সংসদের নিয়ে যায়। সেখান থেকে বের হওয়ার পর কলেজের বিওসি ভবনের সামনে আমাকে আবার বেধড়ক মারধর করে।

মারধরের শিকার ছাত্রদলের এ কর্মী বর্তমানে ইসলামি হাসপাতালে চিকিৎসাধীন।

Model Hospital

এ বিষয়ে কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমেদ ফাহিম বলেন, পরীক্ষা চলাকালীন হল থেকে ধরে নিয়ে গিয়ে একজন শিক্ষার্থীর ওপর এই ধরণের ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই। নিরপরাধ একজন শিক্ষার্থীকে এভাবে মারা যায়? আমরা কার কাছে বিচার চাইবো? আমরা একটি সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস চাই। যেখানে শিক্ষার্থীরা নিরাপদে ক্লাস ও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।

কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগর বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্রলীগ সবসময় সচেষ্ট। ক্লাস পরীক্ষা থাকলে যেকোনো দলমতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে যদি কেউ সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায় সেক্ষেত্রে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ তা প্রতিহত করবে। ঘটনাটি কি ঘটেছে তা শুনে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি সম্পর্কে জানতে কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আবু জাফরকে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেছেন, এ ধরণের ঘটনা সম্পর্কে তিনি জানেন না। কেউ যদি অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলানিউজ

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital