বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা প্রশাসনের পর্যটন দিবসের পিঠা মেলায় বিজয়ী’র অংশগ্রহণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৯:১১ পিএম
চাঁদপুর জেলা প্রশাসনের পর্যটন দিবসের পিঠা মেলায় বিজয়ী’র অংশগ্রহণ

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৭ সেপ্টেম্বর) চাঁদপুর বড়স্টেশন মোলহেড প্রাঙ্গনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩, বিশ্ব পর্যটন দিবস, এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা সহ নারী উদ্যোক্তাদের তৈরি পিঠার মেলা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ চাঁদপুর এর সভাপতিত্বে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম,পুলিশ সুপার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী,পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সনাকের সভাপতি ডাঃ পিযুশ কান্তি বড়ুয়া, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা।

Model Hospital

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত মেলায় বিজয়ীসহ আরও কয়েকটি নারী সংগঠন অংশগ্রহন করেন। বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি পটলের সন্দেশ, ক্ষীরের সন্দেশ, নারকেলের সন্দেশ, তিলের সন্দেশ, নারকেল ক্ষীর নাড়ু, মোয়া, খই মোয়া, তীলের সন্দেশ, নারকেলের নাড়ু, ভেনিলা কেক, চকলেট কেক, পুডিন কেক, কাপ কেক, জার কেক, কুচা সন্দেশ, ক্ষীর পাটিসাপটা, মুগপাকন পিঠা, নারকেল পুলি, চিকেন ঝাল পুলি, মালপোয়া, চিকেন মোমো, সিমফুল পিঠা, লিচি পিঠা, নারকেল সাজ পিঠা, ডিমের পিঠা, ডালের হালুয়া, তিল পুলি, চিকেন নুডুলস, এগ পাস্তা,  পুডিং, পায়েস, পাটিসাপটা পিঠা, চিকেন স্পাইসি পাস্তা, ডিম চপ, পিৎজা, লাড্ডুসহ ৫০+ বিভিন্ন আইটেমের নানা রকম বাহারী খাবারের নিয়ে অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital