বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে

সরকার প্রতিনিয়ত জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন : মুহম্মদ শফিকুর রহমান এমপি

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৭ পিএম
সরকার প্রতিনিয়ত জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন : মুহম্মদ শফিকুর রহমান এমপি

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।

৩০ সেপ্টেম্বর শনিবার সকালে বালিথুবা পূর্ব ইউনিয়নে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন, পূর্ব বালিথুবা ইউপি থেকে গাজীপুর বাজার সড়ক উন্নয়ন ও রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুহম্মদ শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন না হলে দেশের জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। আর সেকারণে সরকার প্রতিনিয়ত জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি উপস্থিত সকলের কাছে নৌকা মার্কা ভোট চান।

তিনি আরও বলেন, আমি বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি এবং প্রতিষ্ঠাকালীন সময়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি। আমি এই ইউনিয়নের সন্তান হিসেবে এখানের মানুষসহ সকল কিছুর সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। সে জন্য আমি যখনই সময় পাই নাড়িরটানে এখানে ছুটে আসি। যতদিন বেঁচে থাকি বালিথুবাসহ পুরো উপজেলার মানুষের সাথে আমার সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে।

Model Hospital

বালিথুবা পূর্ব ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. কামরুল ইসলাম রোমানের পরিচালনায় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহমেদ, থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা আ’লীগের সাবেক সদস্য ও বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিএম হাছান তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম পাটওয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক মো. রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদার, আবদুস ছাত্তার পাটওয়ারী, নজরুল ইসলাম সুমন, যুবলীগ নেতা কবির হোসেন তালুকদার, সহ সংসদ সদস্যের বিভিন্ন ইউনিয়নের মনোনীত প্রতিনিধি বৃন্দ ছাড়াও আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে একইদিন বিকেলে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital