বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানব সেবা সংস্থা (এইচ.এস.ও) এর উপদেষ্টা কমিটি গঠন

মো: মুছা তপদার প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৯ পিএম
মানব সেবা সংস্থা (এইচ.এস.ও) এর উপদেষ্টা কমিটি গঠন

“মানব সেবায় কাজ হোক মানুষের জন্য মানবতার জন্য ” স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন “মানব সেবা সংস্থা(এইচ.এস.ও) ” এর উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

উপদেষ্ঠারা হলেন- ভাইস চেয়ারম্যান চাঁদপুর সদর উপজেলা পরিষদ, আইয়ুব আলী বেপারী , সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর সদর উপজেলা, মাহমুদ হাসান সাদ্দাম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, মোঃ শরীফ হোসেন পাটওয়ারী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, সাদ্দাম হোসেন, ব্যবস্থাপনা ও পরিচালক মেরিন হসপিটাল চাঁদপুর, জাহিদুল ইসলাম।

মানব সেবা সংস্থা(এইচ,এস,ও) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আল-আমিন আহমেদ ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান,করোনার এই দূর্যোগ কালিন সময়ে সংগঠন পক্ষে থেকে ইফতার সামগ্রী বিতরণ, ত্রাণ সামগ্রী বিতরণ,ঈদ সামগ্রী বিতরণ, শীত্রবস্ত্র বিতরণ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মসজিদে ডিজিটাল ঘড়ি বিতরণ ও দোয়া আয়োজন করা হয়। ৪১১ ব্যাগ রক্ত বিনা মূল্যে দান করে সংগঠনের সদস্যবৃন্দ, ৩০০০ ছাত্র ছাত্রীদের ফ্রি ব্লাড গ্রুপ নিণর্য় করে দেওয়া হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। অসহায় পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রধান করা হয়। বৃক্ষ রোপন আয়োজন করা হয়। সুবিধা বঞ্চিত মানুষ, গরিব ও অসহায়দের কল্যানে কাজ করে যাবে।

এর ধারাবাহিকতা বজায় রেখে সর্বদা মানব কল্যাণে ব্রত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital