শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর নতুন কার্যালয় এর উদ্ভোধনী অনুষ্ঠানে 

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদ বিনিয়োগ করুন : জেলা প্রশাসক কামরুল হাসান

গাজী মোঃ মহসিন প্রকাশিত: রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৮:২৪ পিএম
প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদ বিনিয়োগ করুন : জেলা প্রশাসক কামরুল হাসান
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর নতুন কার্যালয় এর উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ প্রতিষ্ঠানের নতুন কার্যালয় উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিঁনি বক্তব্যে বলেন চাঁদপুরে  পূর্বের এ কার্যালয়টি সরকারি কার্যালয় হিসেবে গ্রহনযোগ্য ছিল না, বিষয়টি আমার নজরে আসার পর সুন্দর একটি পরিবেশে এ কার্যালয়টি স্থানান্তরের জন্য পদক্ষেপ গ্রহন করি।
জেলার সবক’টি থানার সাথে সকল প্রবাসীদের যোগাযোগের সুবিধার্তে এস্থানটি নির্ধারন করা হয়। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলের আপনার কস্টার্জিত অর্থ নিরাপদ স্থানে বিনিয়োগ করুন। আপনার কস্টের টাকা বিনিয়োগ করে যাতে আপনাকে ভোগান্তী ডেকে না আনে সেদিকে লক্ষ্য রাখবেন।
তিনি আরও বলেন ডিজিটাল বাংলাদেশের কল্যানে আমরা প্রযুক্তির ব্যবহার করতে পাচ্ছি। সামাজিক যোগাযোগ ব্যবস্থায় কোন বিষয় শেয়ার করার আগে নিশ্চিত জেনে ও বুঝে তা শেয়ার করবেন, আপনার মাধ্যমে যাতে দেশের ও রাষ্ট্রীয় ক্ষতি হয় না হয় সেদিকেও আপনাকে দৃষ্টি রাখতে হবে।
আপনার সন্তান ও প্রিয় জনকে মোবাইল বা অন্য কিছু দেওয়ার আগে দেখ  নিন, তার এটা প্রয়োজন আছে কি’না কারন আপনার অবর্তমানে আপনার প্রিয়জন তার অবপব্যবহার করে আপনাকেই ক্ষতির সম্মুখিন করবে।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি সহকারি পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান এর সভাপ্রধানে মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital