বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; তদন্ত চলমান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ২:২৩ পিএম
কচুয়ায় শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; তদন্ত চলমান

কচুয়ায় হারিচাইল-হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত তদন্ত কার্যক্রম।

মো: রাছেল, কচুয়া : কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৭৯নং হারিচাইল-হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফার বিরুদ্ধে আনিত অনিয়মের অভিযোগে আবারও তদন্ত হয়েছে।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও বিদ্যালয়ের গাছ কেটে নিজের বাড়িতে নিয়ে যাওয়া, কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে রেজুলেশন লেখা ও ব্যাংক থেকে অবৈধভাবে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে স্থানীয় শিক্ষানুরাগী খোরশেদ আলম পাটওয়ারী চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করলে বুধবার শাহরাস্তি উপজেলা সহকারী শিক্ষা অফিসার আক্তার হোসেন সরজমিনে এসে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. মহিনউদ্দিন তদন্ত কার্যক্রমে উপস্থিত হয়ে দাবী করেন, রেজুলেশনে যে স্বাক্ষর রয়েছে এটি তাঁর দেওয়া স্বাক্ষর নয়, প্রধান শিক্ষক স্বাক্ষর জাল করে অনিয়ম করেছে। একই ভাবে কমিটির সদস্য আ: জলিলও তার স্বাক্ষর জাল করেছে বলে তদন্ত অফিসারকে জানান।

অভিযুক্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, আমি কোন অনিয়ম দুর্নীতি করিনি, অর্থ যা এসেছে তা দিয়ে বিদ্যালয়ের কাজ করেছি এবং বাকী টাকা ব্যাংকে জমা আছে।

Model Hospital

তদন্ত অফিসার আক্তার হোসেন জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, শীঘ্রই উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করবো।

এদিকে একই অভিযোগ কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট দাখিল করা হলে উহার তদন্ত করার জন্য উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র সরকারকে দায়িত্ব প্রদান করেন। দায়িত্বপ্রাপ্ত হয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার গত ২৭ অক্টোবর তদন্ত কার্যক্রম পরিচালনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital