বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের তিন ওয়ার্ডে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৮:৩৮ পিএম
শাহমাহমুদপুরের তিন ওয়ার্ডে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) বিকালে ইউনিয়নের মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নোমান বকাউলের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ কবির পাটওয়ারীর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এ্যাড. হুমায়ুন কবির সুমন। তিনি বলেন, এসময় প্রধান বক্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য যতগুলা কাজ করেছে তা পৃথিবীতে নিদর্শন হিসেবে থাকবে। এই অক্টোবর মাসেও চারটি মেগা প্রকল্প উদ্বোধন হতে যাচ্ছে। উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীর বুকে বাংলাদেশকে উন্মোচিত করেছেন। এই উন্নয়নকে বাধা দেওয়ার জন্য স্বাধীনতার পরাজিত শক্তি, যারা একুশে আগস্টে গ্রেনেড হামলা করেছিল, পাকিস্তানি প্রেতাত্মারা, আলবদর, মীরজাফরের উত্তরসূরিরা একত্রিত হয়েছে বাংলাদেশের উন্নয়নকে বাধা দেওয়ার জন্য। গভীর ষড়যন্ত্র করছে এই নির্বাচনকে বানচাল করার জন্য, তাদেরকে প্রতিহত করতে হবে।
তিনি আরো বলেন, আপনারা জানেন আগামী নির্বাচন অনেকগুলো কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা আশা করব যারা নতুন দায়িত্ব পাচ্ছেন তারা আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য রাজপথে থেকে দায়িত্ব পালন করবেন। আপনাদের বলিষ্ঠ নেতৃত্বে এই এলাকায় নৌকা জয়ী হবে ইনশাআল্লাহ। আজকের এই যুবসমাজ (যুবলীগ) ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকে প্রতিহত করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে জয়যুক্ত করবে।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেন বেপারীর উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের সদস্য আঃ হান্নান সবুজ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিমুল হাসান শামনু, সদস্য ইকবাল হোসেন পলাশ, মোঃ সেলিম মাল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী।
আরো বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার হাজী, হাবিবুর রহমান, আবুল বাশার রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হাসান রুপন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, ইউনিয়ন যুবলীগের সদস্য শাহাদাত মিজি, জহির হাজী, যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন জাকির, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মিজি, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিস বেগম, সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল কারী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পাঠান, যুবলীগ নেতা নজরুল হাজী, সুজন হাজী, জিএম সুমন, ফরহাদ পাটোয়ারী, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বি.এম কাদের, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তানজিল পাঠান, যুবলীগ নেতা ফরহাদ হাজী, কাউসার হাজী, কামরুল বেপারী, এমরান মিজি, নজরুল ইসলাম কালু, পলাশ পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম পাটোয়ারী সিফাত, ৩নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কামরুল হাসানসহ উপজেলা ও শাহমাহমুদপুর সহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital