বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৯:০৭ পিএম
মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মো. আলী, অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবর আলী, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি এসআই মো. ফেরদৌস, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক জাকির হোসেন বাদশা, জেলে প্রতিনিধি ওমর আলী, ফুল চাঁন বর্মন, মালেক মিয়া।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম।

এ উপলক্ষে মা ইলিশ রক্ষার্থে সবধরনের কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। সভায় উপস্থিত সকলে মা রক্ষায় বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন।

Model Hospital

ইলিশ রক্ষায় সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে এবং অভয়াশ্রমের সময় জেলেদেরকে নদীতে না নামতে নির্দেশ প্রদান করেন ইউএনও আশরাফুল হাসান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital