বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর থানা পরিদর্শন করলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৯:১০ পিএম
মতলব উত্তর থানা পরিদর্শন করলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার

নতুন যোগদানকৃত মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর মতলব উত্তর থানা আকষ্মিক পরিদর্শন করেছেন।

সোমবার বিকেলে থানা পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন।

সোমবার মতলব উত্তর থানা অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।

পরবর্তীতে সহকারী পুলিশ সুপার মতলব উত্তর থানার বিভিন্ন রেজিস্ট্রার পর্যালোচনাসহ থানার অস্ত্রাগার, মালখানা পরিদর্শন করেন।

Model Hospital

এ ছাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. খায়রুল কবীর মতলব উত্তর থানার আশেপাশের এরিয়া, ব্যারাক, অফিস সমূহ ও দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে থানা এলাকার আশপাশের খালি জায়গা বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য দিক নিদের্শনা প্রদান করেন।

এসময় অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন’সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital