শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর কন্ঠ বিতর্ক ফাউন্ডেশন হাজীগঞ্জ উপজেলা শাখা গঠন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৯:২০ পিএম
চাঁদপুর কন্ঠ বিতর্ক ফাউন্ডেশন হাজীগঞ্জ উপজেলা শাখা গঠন
চাঁদপুর কন্ঠ বিতর্ক ফাউন্ডেশন হাজীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
সোমবার পশ্চিম বাজারস্থ হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে উক্ত কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনকল্পে আলোচনা সভার সভাপতিত্ব করেন, সংগঠনের সাধারন সম্পাদক কামরুজ্জামান টুটুল।

সাংবাদিক সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় সভায় সর্বসন্মতিক্রমে ২০২৩-২০২৪ সালের কার্যকরি কমিটির সভাপতি মনসুর আহমেদ বিল্পব, সাধারন সম্পাদক কামরুজ্জামান টুটুল, সহ-সভাপতি হাবিব উল্ল্যাহ্, সহ-সাধারন সম্পাদক আলমগীর কবির , সাংগঠনিক সম্পাদক পাপ্পু মাহমুদ, অর্থ সম্পাদক  সাইফুল ইসলাম সিফাত। কমিটির সদস্যরা হলেন,  জহিরুল ইসলাম লিটন, খালেকুজ্জামান শামীম, সফিফুল রহমান, মুন্সী মোহাম্মদ মনির, অধ্যপক এস এম চিশতী, আরিফ ঈমাম মিন্টু, মহিউদ্দিন আল আজাদ, এনায়েত মজুমদার,  শাখাওয়াত হোসেন শামীম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital