শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে

চোরকে চোর বলায় বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত জখম

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১১:৫৯ পিএম
চোরকে চোর বলায় বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত জখম

চাঁদপুরে ফরিদগঞ্জে সুপারি চোরকে চোর বলায় বৃদ্ধ আমিন উল্লাহ (৭০)কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে চোরের দল। চোরের দল বৃদ্ধের মাথায় গুরুতর আঘাত করে মাথা ফাটিয়ে দেয়।

তিনি ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাথার যন্ত্রনা নিয়ে কাতরাচ্ছেন। এঘটনায় বৃদ্ধার মেয়ে ফেরদৌসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গতকাল ১১ অক্টোবর বুধবার সন্ধ্যা রাতে এশার নামাজের সময় উপজেলা ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরবড়ালি এলাকার আব্দুর গাজী বাড়িতে এ ঘটনা ঘটেছে।

আহত বৃদ্ধ আমিন জানান, আমি এশার নামজ পড়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম এসময় সুপারি পাড়ার আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে দেখি চোর সুপারি পাড়ছে। আমি এ সময় চোর চোর বলে চিৎকার করলে আমার পাশের ঘরের মনির(২৫), সাকিব(১৯) ও ফাহাদ(১৮) এসে এলাপাতাড়ি মারতে থাকে। আমার স্ত্রী এসে আমাকে না ধরলে তারা আমাকে খুন করে পেলতো।

Model Hospital

সরজমিনে গিয়ে অভিযুক্ত মনির, সাকিব ও ফাহাদকে পাওয়া যায়নি। মনিরের মা মনোয়ারা বেগম জানান ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। তবে আমিন ভাইকে মারা উচিৎ হয়নি।

অভিযুক্ত সাকিবের বোন মিম জানান, সন্ধ্যা রাতে উনাদের সুপারি চুরি হওয়ার সময় উনি আমার ভাইকে গালমন্দ করায় আমার ভাই দৌড়ে গিয়ে উনার সাথে ধাক্কা ধাক্কি হয় এসময় উনার ঘরের দেওয়ালের সাথে মাথা পেটে যায়।

একই বাড়ির ইউসুফের স্ত্রী রুজিনা জানান, আমার স্বামী বাড়ির বঅনান্যদের কাছ থেকে অনেক টাকা দিয়ে সুপারি বাগান রেখেছে।

এই চোররা আমার প্রায় সময় আামদের এই বাগান থেকে সুপারি চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরির্দর্শন করা এ এস আই নাঈম জানান, আমি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পিরর্দশন করেছি। আমি তাদের বলেছি মামলা দায়ের করতে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital