বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৮:৪৩ পিএম
মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেন, গজরা ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক জাকির হোসেন বাদশা, মমিনুল ইসলাম, সফিক রানা, ফায়ার সার্ভিস স্টেশন লিডার কামাল উদ্দিন তালুকদার।

উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আল এমরান খাঁন বলেন, বাংলাদেশ হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশ। সব-সময় আমরা প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে বসবাস করে থাকি।

Model Hospital

প্রাকৃতিক ও মানব সৃষ্টি দুর্যোগে আমাদের অনেক সম্পদ নষ্ট ও জীবনহানির ঘটনা ঘটে থাকে। কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দেশ অনেক সক্ষমতা অর্জন করায় যে কোন দুর্যোগের সময় আগ থেকে মানুষকে সচেতন করার কারনে সম্পদহানি ও ক্ষয়ক্ষতি কম হচ্ছে।

তিনি বলেন, আমরা সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারলে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে দেশকে সকল ক্ষেত্রে এগিয়ে নিতে সক্ষম হব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital