বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গরীব ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি : মায়া

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৯:০৬ পিএম
গরীব ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি : মায়া

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বিএনপি জামাত ভোটে বিশ্বাস করে না, তারা নির্বাচনে আসতে চায় না। তবে ক্ষমতায় যাওয়ার একমাত্র সিড়ি ভোট। তাই নির্বাচনে না আসলে তারা ক্ষমতায় কীভাবে আসবে। আর জোর জবরদস্তি করে ক্ষমতায় যাওয়া যাবে না।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার শান্তির সরকার। উন্নয়নের সরকার। এই সরকারকে ঠেলা দিয়ে পালিয়ে দেওয়ার মত ক্ষমতা কারো নেই।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার কর্মীবান্ধব। গরীব ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন বাজি রেখে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মায়া চৌধুরী বলেন, বিএনপি-জামাত যতই চেষ্টা করুক বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা করতে তাদের সে সুযোগ দেয়া হবে না। অজুহাত আর বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তাদের স্বপ্ন রয়ে যাবে।

Model Hospital

জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মকবিল হোসনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আ’লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধরণ সম্পদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান, জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমেদ তিতাস, আ’লীগ নেতা কামাল হোসেন গাজী, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ, জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি শুকুর মৃধা, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি পারভীন শরীফ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য গাজী সম্রাট, ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন মল্লিক, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিপন মল্লিক, সাধারণ সম্পাদক পাপ্পু সরকার’সহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, আ’লীগের উপকমিটির সাবেক সদস্য আহসান উল্ল্যাহ হাসান, আবু বক্কর সবুজ, ফরাজীকান্দি ইউনিয়ন আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু সরকার, যুবলীগ নেতা ইউসুফ বাপ্পী, সাবেক ছাত্রলীগ নেতা নোমান দেওয়ান’সহ উপজেলা আওয়ামী, যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital