বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে রূপ নিয়েছে কালবেলা- পুলিশ সুপার সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ১০:৪০ পিএম
দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে রূপ নিয়েছে কালবেলা- পুলিশ সুপার সাইফুল ইসলাম
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, গণমানুষের প্রত্যাশা লেখনী এবং ভিডিও প্রতিবেদনের মাধ্যমে ফুটিয়ে তুলে ইতিমধ্যেই দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে রূপ নিয়েছে কালবেলা। ভবিষ্যতেও কালবেলা যেনো দেশের মানুষের কথা বলে সবসময় এই প্রত্যাশাই রাখছি।
১৬ অক্টোবর সোমবার দুপুরে শহরের এই চাইনিজ রেষ্টুরেন্টের হলরুমে নবরূপে কালবেলা প্রকাশনার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, কালবেলার যিনি জেলা প্রতিনিধি এখানে রয়েছেন তিনিও অত্যান্ত দক্ষ ও মেধাবী সাংবাদিক। তিনিসহ তার উপজেলা প্রতিনিধি অতীতের মতো সামনেও সততা বজায় রেখে নিজেদের লেখনীর মাধ্যমে কালবেলাকে এগিয়ে নিবেন প্রত্যাশা রাখছি। কালবেলা যাতে সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকে এই প্রত্যাশায় আমি কালবেলার উত্তরোত্তর সফলতা কামনা করছি।
দৈনিক কালবেলার চাঁদপুরের জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী,চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা বাসদ এর সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সহসভাপতি মুনওয়ার কানন, ব্যবসায়ী ও সমাজসেবক মাইনুল ইসলাম মমিন, চাঁদপুর সাংবাদিক সংস্থার সভাপতি শ্যামল সরকার, জেলা অনলাইন ফোরামের সভাপতি মোঃ বিপ্লব সরকার, বিজয়ী নারী সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইসলামসহ অন্যান্যরা।
এসময় আরও বক্তব্য রাখেন দৈনিক জনতার চাঁদপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, এনটিভি’র জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, এসএটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সুজন আহমেদ, কালবেলার চাঁদপুরের কচুয়া প্রতিনিধি মানিক ভৌমিক, শাহরাস্তি প্রতিনিধি স্বপন কর্মকার, ফরিদগঞ্জ প্রতিনিধি আবদুল কাদের, মতলব দক্ষিণ প্রতিনিধি চয়ন ঘোষ, দৈনিক চাঁদপুর সময় এর বার্তা সম্পাদক এস আর শাহ আলম, দৈনিক আদি বাংলার যুগ্ম বার্তা সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক আলোকিত চাঁদপুরের যুগ্ম বার্তা সম্পাদক জাহাঙ্গীর হোসেন রাজু প্রমূখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দিয়ে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করছেন পুলিশ সুপার। পরে সকলকে সাথে নিয়ে তিনি কেক কাটায় অংশ নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital