বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে দুইটি গরুসহ চোর চক্রের ২ সদস্য আটক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ১০:৫৯ পিএম
মতলব উত্তরে দুইটি গরুসহ চোর চক্রের ২ সদস্য আটক

মতলব উত্তর উপজেলায় আন্তঃজেলার গরু চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

ওই চক্রের কাছ থেকে দুইটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের নুর আলম ওরফে নুর মোহাম্মদের গোয়াল ঘর থেকে চোরাই দুইটি গরু উদ্ধার করা হয়।

এ সময় চোর নুর মোহাম্মদ ও সোহেলকে আটক করা হয়।

আটককৃত নুর আলম ওরফে নুর মোহাম্মদ ঘনিয়ারপাড় গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে ও মো. সোহেল বড় মরাদোন গ্রামের নুর হোসেনের ছেলে।

Model Hospital

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত চন্দ্র এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় বড় মরাদোন দক্ষিন পাড়ার তালেবর সরকারের ছেলে আবুল কালাম বাদী হয়ে আটককৃত দুই জনের বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ জানায়, সোমবার বিকেলে ঘনিয়ারপাড় এলাকা থেকে ফোন পেয়ে ঘনিয়ারপাড় গ্রামের নুর আলম ওরফে নুর মোহাম্মদের গোয়াল ঘর থেকে চোরাই দুইটি গরু দেখতে পেয়ে গরুর মালিক আবুল কালাম সরকার ও সাগর মাস্টার গরু সনাক্ত করে। গরু উদ্ধার করে গরুর মালিকদের জিম্মায় দেয়া হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন বলেন, উপজেলার বিভিন্ন গ্রামের গরু চুরির ঘটনা সংগঠিত হওয়ার খবর পেয়ে এ চক্রটি সনাক্ত করার জন্য কাজ করা হচ্ছে। এই চক্রটি গরু কেনা-বেচা এবং কসাই কাজে জড়িত। রাতের আঁধারে চক্রটি গরু চুরি করতো এবং দিনে তারা বাজারে জবাই করে মাংস বিক্রি করত।

চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital