শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৯:২৭ পিএম
হাজীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে হাজীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী মোাম্মদ মাহবুব আফসারের তত্ত্বাবধানে  হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে র্যালী অনুষ্ঠিত হয়।
পরে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদে হাত ধোয়ার নানা কৌশল প্রদর্শন করা হয় এবং হাতে হাতে হাত ধোয়ার কৌশল শিখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মো: মাঈনুদ্দিন, হাজীগঞ্জ উপজেলা কমিশনার( ভুমি)  মেহেদী হাছান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, শিউলী পারভীন মিলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  জাকির হোসাইন, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরি, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন।
সব শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital