বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাবুরহাট স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১০:৩৭ পিএম
বাবুরহাট স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান বাবুরহাট স্কুল এন্ড কলেজের ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির ছাত্র -ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে কলেজ শাখার আয়োজনে নবাগত শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভার পর আনুষ্ঠানিক ভাবে শিক্ষা কার্যক্রম চালু করা হয়।
বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তার বক্তব্যে বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে তোমরা জীবনের নতুন একটি ধাপে পা রাখলে। এখান থেকেই তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করবে। প্রত্যেকেই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে এদেশের সু-নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে আমি আশা রাখি। তিনি আরো বলেন, কলেজের সুনাম যেন অক্ষুন্ন থাকে সেদিকে তোমরা খেয়াল রাখবে। এ কলেজে থেকেই তোমাদের উচ্চ শিক্ষার স্তর তৈরি হয়। তাই কলেজ জীবনে সময় নষ্ট না করে সুন্দর ভবিষ্যত গড়তে এখন থেকে প্রস্তুত হবে।
কলেজের সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান প্রভাষক জাকির হোসেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী মারিয়া জাহান। নবীন বরণ অনুষ্ঠানে একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে কলেজের নাম সম্বলিত খাতা ও কলম বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এসময় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি অধ্যাপক শেখ নজরুল ইসলাম, জাহাঙ্গীর কবির, মামুনুর রহমান, হুমায়ুন কবির, প্রভাষক জাকির হোসেন, প্রণব কুমার দে, নাসরিন আক্তার, মোঃ মাসুম পাটওয়ারী, সাবিনা ইয়াসমিন, জি.এম ইব্রাহিম হোসেন, মোসাম্মৎ নাজনিন ইয়াসমিন, আছমা শারমিন মিতু, মোঃ রাছেল মিয়া, ফারজানা ইয়াসমিন রুনা, মাহমুদ আলম লিটন, রোকেয়া বেগম মিলি, কুমার গৌরব, মাহফুজুর রহমানসহ উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital