শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৭:৩৯ পিএম
ফরিদগঞ্জে মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন।
শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে সুবিদপুর এলাকায় চাঁদপুর-রামগঞ্জ সড়কে যাত্রীবাহী একটি সিএনজি সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে আব্দুর রহমান (২৫) ও সোহাগ (২২) ঘটনাস্থলেই নিহত হয়। তাঁদের মৃতদেহ চাঁদপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
জানাযায়, আব্দুর রহমান বিএসসি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সে পড়াশুনার পাশাপাশি এলাকায় পল্ট্রি ব্যবসা করতো। শুক্রবার সন্ধায় তার কর্মচারী সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া গ্রামের সোহাগকে নিয়ে বকেয়া টাকা সংগ্রহ করতে গল্লাক এলাকায় যায়। পরে ফিরে আসার সময় সুবিদপুর চৌধুরী বাড়ির সামনে ব্রিজের গোড়ায় আসলে অপর দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital