শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছাত্রদলের নেতা কুপিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৮:৪২ পিএম
ছাত্রদলের নেতা কুপিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সমাবেশে ছাত্রদলের নেতা চাপাতি দিয়ে কুপিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তবে সেই ছাত্রদল নেতার পরিচয় সম্পর্কে কিছু জানাননি মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে ছাত্রদলের নেতা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সূত্রপাত হয়েছে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল সেই মিছিলে বিএনপি অ্যাটাক করেছে। তারা প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছে। বিএনপির নেতা-কর্মীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তখন পুলিশ যা করণীয় তা করেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করে বলেন, ‘তাদের (বিএনপির) আগে থেকেই এসব পরিকল্পনা ছিল চৌদ্দ সালের (২০১৪ সাল) মতো। তারা রাজারবাগ পুলিশ লাইন হসপিটালসহ পুলিশের অনেক ছোটখাটো স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছে।’

Model Hospital

আগামীকাল রোববার বিএনপির হরতাল শক্তভাবে দমন করা হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘কাল তারা হরতাল ডেকেছে। তারা যদি গাড়িতে ভাঙচুর করে, আগুন ধরায়, তাহলে শক্ত হাতে দমন করা হবে।’

উল্লেখ্য, বিএনপির সঙ্গে ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের মধ্যে রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে হামলার শিকার হয়ে আমিনুল পারভেজ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital