বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বিমানবন্দর থেকে বাইডেনের কথিত সেই উপদেষ্টা আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৫:৫২ পিএম
বিমানবন্দর থেকে বাইডেনের কথিত সেই উপদেষ্টা আটক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে  আটক করেছে পুলিশ।

আজ রবিবার (২৯ অক্টোবর) দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, কথিত উপদেষ্টা আরেফীকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে আনা হচ্ছে।

Model Hospital

জানা গেছে, আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তিনি একজন বাংলাদেশি আমেরিকান। জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়।

তিনি মাঝে মাঝেই বাংলাদেশে আসেন।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital