বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ইসলামীয়া লাইব্রেরী থেকে জামায়াতের ৫০০ বই জব্দ

হাজীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জামায়াতের বই বিতরন : পুলিশের অভিযান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৭:৪৪ পিএম
হাজীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে জামায়াতের বই বিতরন : পুলিশের অভিযান

চাঁদপুরের হাজীগঞ্জে নামাজ শিক্ষার বইয়ের কথা বলে পাকিস্তানের জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা সাইয়েদ আ’লা মওদূদীর প্রকাশিত ৩টি বই ১৮ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে বিতরন করার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর কাছিমিয়া সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার সপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে উক্ত বই গুলো বিতরন করা হয়।

জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের কামরাঙা এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে রামচন্দ্রপুর কাছিমিয়া সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার ৭ম শ্রেনীর শিক্ষক জামায়াত নেতা মিজানুর রহমান এই ক্লাশের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আঃ রশিদ ও ওসি তদন্ত নজরুল ইসলাম মাদ্রাসায় আসেন।

হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামসুদ্দিন ও অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানকে বিতরণ করা ১৮টি বই সহ হাজীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছে সোর্পদ করেন।

Model Hospital

শিক্ষক মিজানুর রহমান দীর্ঘদিন যাবত মাদ্রাসা শিক্ষার্থীদেরকে জামায়াতে ইসলামের বিভিন্ন বই, সংগঠন কিভাবে করতে হয় নানা কৌশল শিখিয়ে আসছেন।

পরে হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে রজনীগন্ধা মার্কেটের ইসলামীয়া লাইব্রেরী থেকে জামায়াত ইসলাম সংগঠনের প্রতিষ্ঠাতা সাইয়েদ আ’লা মওদূদীর, নামাজ রোজার হাকিকত, ইসলামী আন্দোলনের প্রাথমিক পুঁজি, জামায়াতে ইসলামের গঠনতন্ত্রের প্রায় ৫০০ বই জব্দ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, যে কোন শিক্ষকের অপকর্মের জন্য তিনি নিজেই দায়ী থাকবেন। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যা করনীয় ওনারা তাই করবেন।

অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম হাসু বলেন, জামায়াত ইসলাম নিষিদ্ধ একটি সংগঠন। এই শিক্ষক প্রতিষ্ঠানে কিভাবে শিক্ষার্থীদের হাতে বই বিতরন করলো এর কঠিন শাস্তি হবে।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital