বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে প্রাইভেটকার সিএনজি মুখোমুখি সংঘর্ষ: চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ৯:০৫ পিএম
হাজীগঞ্জে প্রাইভেটকার সিএনজি মুখোমুখি সংঘর্ষ: চালকের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে রুহুল আমিন (৪০)নামে  সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
নিহত রুহুল আমিন শাহারাস্তি উপজেলার ধোফল্লা গ্রামের  রকিব উদ্দিন শেখ বাড়ির ছেরাজুল হকের ছেলে ।
আহত হয়েছে হাজীগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী  ফেরদৌস আক্তার ও কানিজ ফাতেমা আনিকা। তাদের মধ্যে ফেরদৌস আক্তারকে ঢাকায় পঙ্গু হাসপাতালের  প্রেরণ করা হয়েছে। কানিজ ফাতেমা আনিকাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে  সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলার চাঁদপুর কুমিল্লা মহাসড়কের আলিগঞ্জ মজুমদার বাড়ির সামনে।
স্থানীয় বাসিন্দা ও সিএনজি চালক কাউসার হোসেন জানায়, সকাল সাড়ে দশটায় চাঁদপুর কুমিল্লা মহাসড়কের আলীগঞ্জ মজুমদার বাড়ির সামনে একটি প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক যাত্রীসহ তিনজন গুরুতর আহত হলে তাদেরকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে সিএনজি চালক রুহুল আমিনের মৃত্যু হয়।
আহত ফেরদৌস আক্তার গুরুতর আহত হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয় এবং আহত কানিজ ফাতেমা আনিকা কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, সিএনজি চালক রুহুল আমিনের মৃত্যু হয়েছে।
আহত একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে অন্য জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, ঘটনার খবর শুনেই হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাস্ট উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত সিএনজি ও প্রাইভেটকার জব্দ রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital