বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায়

মতলব উত্তরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ৭:৩৭ পিএম
মতলব উত্তরের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৪১৭৪ কোটি ৬৭ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যয়ে দেশে প্রথমবারের মতো ক্যাবল স্ট্যাইড (ঝুলন্ত সেতু) প্রকল্প অনুমোদন হওয়ায় মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

উক্ত একনেক সভায় মতলব-গজারিয়া সংযোগ সেতু বাস্তবায়নে বিশেষ অবদান রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এবং বাংলাদেশ সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ভিখারুদ্দৌলা চৌধুরী।

বেলা ১২টায় মতলবের ঝুলন্ত সেতুর অনুমোদিত হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে মতলবের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

মতলবের যে স্থানে ব্রিজ হবে কালিপুর নামক স্থানে তাৎক্ষণিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনার প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়াও উপজেলার সাদুল্যাপুর, ছেংগারচর, সুজাতপুর বাজার, আমিরাবাদ বাজার, জনতা বাজার, কালির বাজার, এখলাছপুর বাজার, মোহনপুর বাজার সহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া যায়।

Model Hospital

মতলব উত্তরে সাদুল্যাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চুর নেতৃত্বে ইউনিয়ন পরিষদ থেকে আনন্দ মিছিল বের হয়ে পাঠান বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় ইউপি সদস্য মো. মনির হোসেন, মহিলা সদস্য আমেনা আক্তার রানু, লাকী আক্তার, তানভীর আহমেদ মামুন, মো. মহসিন, পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, অভিভাবক সদস্য হুমায়ূন কবির বুলু, আওয়ামী লীগ নেতা আমান উল্যাহ প্রধান, হানিফ সিকদার, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম’সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব উত্তর উপজেলায় ব্রিজ সংলগ্ন কালিপুর বাজারে মেঘনা ধনাগোদা শেচ প্রকল্প পানি ফেডারশনের সভাপতি শাহীন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খসরু ঢালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব লায়ন আরিফ উল্যাহ সরকার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সমাজসেবক ও রাজনীতিবিদ খোকন চৌধুরী, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ভুলন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডভোকেট আখতারুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা শরিফ হোসেন, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জালাল ভূঁইয়া, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া।

পরে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলমকে কৃতজ্ঞতা জানিয়ে কালিপুর এলাকার বিভিন্ন স্তরের লোকজন আনন্দ মিছিল বের করে। মিছিলের পর উপস্থিত জনতা ও এই এলাকা দিয়ে ট্রলারে নদী পারাপার হওয়া সকল পথচারীর মাঝে মিষ্টি বিতরন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।