শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মধ্য কলাকান্দা বাইতুল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ৩:৩১ পিএম
মধ্য কলাকান্দা বাইতুল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল

মতলব উত্তর উপজেলার মধ্য কলাকান্দা বাইতুল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা কবির আহম্মদ।

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার মধ্য কলাকান্দা বাইতুল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আসর থেকে মধ্য রাত পর্যন্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. আবদুল হাকিম মিয়াজী।

মাওলানা আবুল কাশেম এর সভাপতিত্বে ও হাফেজ ওয়াস কুরুনী খানের সঞ্চালনায় মাহফিলে বয়ান করেন মাওলানা কবির আহম্মদ, মাওলানা বোরহান উদ্দিন।

মো. আবদুল হাকিম মিয়াজী বলেছেন, ধর্মীয় শিক্ষা বাদে কোনো শিক্ষাই পরিপূর্ণ না। আপনি যদি ধার্মিক মানুষ হন। তাহলে আপনার দ্বারা সমাজের কোনো অকল্যাণ কাজ হবে না, একজন হিন্দু, খৃস্টান, বৌদ্ধ, সে যে ধর্মের মানুষই হোক, যদি তার ধর্মকে পরিপূর্ণভাবে পালন করে, সে মানুষের উপকার ছাড়া আর কিছু করবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital