বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১৪ দলের নেতৃবৃন্দের সাথে চাঁদপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময়

শেখ হাসিনা বিশ্বের কাছে মানবতার প্রতীক : নাছির উদ্দিন আহমেদ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১০:৪৯ পিএম
শেখ হাসিনা বিশ্বের কাছে মানবতার প্রতীক : নাছির উদ্দিন আহমেদ

শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান : আবু নঈম পাটওয়ারী দুলাল

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু ধন্য পিতা, আর শেখ হাসিনা হচ্ছেন ধন্য কন্যা। বঙ্গবন্ধুর বিকল্প বঙ্গবন্ধুই ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা আধুনিক রূপ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ডিজিটাল বাংলাদেশের পর এখন স্মার্ট বাংলাদেশ হবে শেখ হাসিনার নেতৃত্বে।

তিনি ১ নভেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে চাঁদপুর জেলা ১৪ দলের নেতৃবৃন্দের সাথে জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

নাছির উদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা বিশ্বের কাছে মানবতার প্রতীক। শেখ হাসিনার জন্যে আমরা গর্বিত। যিনি অসম্ভবকে সম্ভব করেন তিনি হচ্ছেন শেখ হাসিনা। পদ্মা সেতু তৈরী করে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সারাদেশে এক অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
গত ২৮ অক্টোবর সহিংসতার মাধ্যমে বিএনপি সন্ত্রাসী দল, সেটা আবার প্রমাণ হয়েছে। তারা যেভাবে পুলিশকে কোপাল, সাংবাদিকদের মারল, এতে ধিক্কার ছাড়া আর কিছুই তাদের জুটবে না।

Model Hospital

মতবিনিময় সভায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, দেশে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কিভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে তা জনগণ দেখেছে। তাই জনগণ বিএনপির ডাকে এখন আর কোনভাবেই সাড়া দিচ্ছে না। বিএনপি এখন হুঙ্কার দিচ্ছে সব অচল করে দেবে। আবার অগ্নিসন্ত্রাস করবে, আবার মানুষ হত্যা করবে। এসব হুমকি-ধমকি এদেশের মানুষ পছন্দ করে না। এদেশের মানুষ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এসবকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। কাজেই যদি বিএনপি অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যার মতো কিছু করতে চায় জনগণই তাদের প্রতিহত করবে, জনগণ তাদের এসবের জবাব দেবে। যেকোন পরিস্থিতি মোকাবিলা করতে সরকারের সব প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য চারটি ভিত্তি সফলভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।
এগুলো হলো- স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি। তাই প্রথমেই আমাদের নতুন প্রজন্মকে বিশ্বমানের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।

তিনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং উদ্ভাবনী বাংলাদেশ। স্মার্ট সিটি ও স্মার্ট ভিলেজ বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট ট্রান্সপোর্টেশন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট কানেক্টিভিটি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। সবাইকে এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জাসদ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাসানুল হক, জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, পৌর আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মঞ্জু মাঝি, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া।

মতবিনিয়ে সভায় জাসদ সভাপতির নেতৃত্বে জেলা জাসদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital