শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব-গজারিয়া সেতু অনুমোদনে প্রধানমন্ত্রীকে জেলা আ’লীগ সভাপতি ও সম্পাদকের শুভেচ্ছা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১০:৫৪ পিএম
মতলব-গজারিয়া সেতু অনুমোদনে প্রধানমন্ত্রীকে জেলা আ’লীগ সভাপতি ও সম্পাদকের শুভেচ্ছা

দীর্ঘদিনের দাবী পুরন করতে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাথে মুন্সিগঞ্জের গজারিয়ায় সংযোগ সেতু একনেকে অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল এক অভিনন্দন বার্তায় বলেন, চাঁদপুরবাসীর দীর্ঘদিনের দাবী পুরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কাজ ইতিমধ্যে করেছেন এবং অদ্যবধি করে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় মতলব উত্তর -গজারিয়ায় মেঘনা নদীর উপর বাংলাদেশের প্রথম ঝুলন্ত সেতু অনুমোদন তারই জ্বলন্ত প্রমাণ।

চাঁদপুর জেলার অন্যতম এই বড় মেঘা প্রকল্প এটি। এটা একনেকে অনুমোদন করায় চাঁদপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

Model Hospital

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা কে ক্ষমতা নিতে হবে।

তাহলে চাঁদপুর জেলা আগামী দিনে একটি স্মার্ট জেলায় রুপান্তর হবে বলে বিশ্বাস করি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital