বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ে

ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর অভিভাবকদের নিয়ে মতবিনিময়

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৮:৩০ পিএম
ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর অভিভাবকদের নিয়ে মতবিনিময়

মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২ নভেম্বর) সকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. কামাল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, নুর হোসেন, সেলিনা পারভীন, ফারুক আহমেদ বাদল, শেখ সাদী, আব্দুল্লাহ আল মামুন, কার্যকরী পরিষদের সদস্য আব্দুস সাত্তার গাজী, কাউছার আহম্মদ, মো. সফিকুল ইসলাম’সহ অভিভাবকদের মধ্যে অনেকে।

অভিভাবকরা নতুন শিক্ষাক্রমের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষাক্রমের ভাল দিক ও সুবিধা নিয়ে আলোচনা করেন। অভিভাবকরা ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় শিক্ষাক্রম ২০২১ নিয়ে মতবিনিময় সভা করার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

প্রধান শিক্ষক অভিভাবকদের নতুন শিক্ষাক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও অভিভাবকদের সহযোগীতা কামনা করেন।

Model Hospital

প্রধান শিক্ষক সরকার মো. আবুল কালাম আজাদ বলেন, নতুন শিক্ষাক্রম স্মার্ট বাংলাদেশ গড়তে ও টেকসই ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরী করবে এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষায় আগ্রহী করে গড়ে তুলবে। তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় করে বাস্তবায়ন করার প্রতি গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য যে মতলব উত্তর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় ইতিমধ্যে সুনাম কুড়েয়েছেন। শিক্ষা ও সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় উপজেলায় শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন। প্রায় তিনশত অভিভাবকের উপস্থিতিতে এ ধরণের মতবিনিময় সভা আয়োজন করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো হয় অভিভাবকের পক্ষ থেকে। ভবিষ্যতে আরও এ ধরনের মতবিনিময় করার জন্য আহ্বান জানানো হয়।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital