বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ইঞ্জি: মোহাম্মদ হোসাইনের সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ৮:৫২ পিএম
হাজীগঞ্জে ইঞ্জি: মোহাম্মদ হোসাইনের সেলাই মেশিন বিতরণ
হাজীগঞ্জে ইঞ্জি: মোহাম্মদ হোসাইন এর উদ্যোগে পনেরো টি  সেলাই মেশিন বিতরণ করা হয়।
শুক্রবার বিকালে হাজীগঞ্জ মধ্যে বাজার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে রোটারি ক্লাব অফ ঢাকা প্যাসিফিক এর উদ্যোগে গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে এ  সেলাই মেশিন বিতরণ করেন ইঞ্জি: মোহাম্মদ হোসাইন।
ওইসময় প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন  চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, আমি সব সময় দলের জন্য কাজ করে আসছি এখনো কাজ করছি।
বিশেষ করে আমার হাজীগঞ্জ – শাহরাস্তির দরীদ্র অসহায় মানুষের পাশে থাকি  তারই অংশ হিসাবে আজ ১৫ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়। আমি সমাজ সেবার পাশাপাশি  জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করছি।
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান সুরাইয়া তালুকদার, ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল ,  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্য ব্রত ভদ্র মিঠুনসহ সকল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital