শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৮:০৯ পিএম
ফরিদগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

ফরিদগঞ্জে ১ কেজী গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

৩ নভেম্বর শনিবার রাতে গাপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নির্দেশে এসআই মো. ইসমাইল হোসেন ও এ.এস.আই সাদ্দাম হোসেনসহ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন(৩৮)ও জাকির হোসেন প্রঃ বাপ্পি (২৫)কে ১ কেজী ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে।

আটকৃত মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা দক্ষিন এলাকার আবেদ আলী মিলিটারী বাড়ীর মৃত সাবেদ আলীর ছেলে এবং জাকির হোসেন প্রঃ বাপ্পি এইক ইউনিয়নের ঘোড়াশালা এলাকার ফজলুল করিমের ছেলে।পুলিশ জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তাহারা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে উপজেলা বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Model Hospital

তিনি আরো বলেন, এ উপজেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ । মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital