শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ার ডুমুরিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ

বিএনপি বিদেশি প্রভুদের কাছে ধর্না দিচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য : ড. মহীউদ্দীন খান

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৮:২৮ পিএম
বিএনপি বিদেশি প্রভুদের কাছে ধর্না দিচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য : ড. মহীউদ্দীন খান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, শিক্ষা জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। ডুমুরিয়া মাদ্রাসার প্রায় ৫৬ ভাগ নারী শিক্ষার্থী রয়েছে। এই মাদ্রাসাকে উপজেলার শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে রূপান্তরিত করা হবে। পাশাপাশি এখানে অচিরেই ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

এ দেশের উন্নয়ন ধরে রাখতে হলে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। আজকের এই নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতিই প্রমাণ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রতি আপনাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। এই আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটাতে হবে ২০২৪ সালের নির্বাচনে নৌকার প্রতীকে ভোট দিয়ে আবারো আওয়ামী লীগ সরকার গঠনে আপনাদের অগ্রণীভূমিকা পালন করতে হবে।

বিএনপি-জামাত হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করার যে অবৈধ পায়তারা করছে তা কখনো শেখ হাসিনার সরকার সফল করতে দিবে না। তারা জনশূন্য হয়ে বিদেশি প্রভুদের কাছে ধর্না দিচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলের । আপনারা ঐক্যবদ্ধভাবে অগ্নিসন্ত্রাসকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদেরকে প্রতিহত করতে হবে।

তিনি শনিবার বিকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন শেষে মাদ্রাসার প্রাঙ্গনে অভিভাবক সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন।

Model Hospital

সাবেক যুগ্ম-সচিব ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মো. শাহাদাত হোসেন মজুমদারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজীর সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. জাবের মিয়া, মাদ্রাসার সুপার মাও. ইসতিয়াক আহমেদ বুলবুল ও সহসুপার মাও. আবুল হাশেম মিয়াজী, উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জি. মো. রাশেদ প্রমুখ।

এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইঁয়া,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শহিদ দর্জি, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, চাঁদপুর পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালমা শহিদ, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি উজ্জল মজুমদার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. মো. ইব্রাহিম খলিল বাদলসহ স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital