বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জুতা দেখে ছেলের লাশ শনাক্ত করলো বাবা

হাজীগঞ্জে নিখোঁজের ৮ দিন পর বালিতে পুঁতে থাকা আরমানের লাশ উদ্ধার

মির্জা মানিক প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৬:৫২ পিএম
হাজীগঞ্জে নিখোঁজের ৮ দিন পর বালিতে পুঁতে থাকা আরমানের লাশ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে বালুর স্তপে পুতে রাখা আরমান( ১৫) নামের এক মিশুক চালকের লাশ উদ্ধার করছে পুলিশ।

সোমবার বিকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নে দোয়ালিয়া গ্রামে রাস্তার পাশে বালুর স্তুপের নিচে এ লাশের সন্ধান পায় এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার বিকালে হাজীগঞ্জ সদর ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে রাস্তার পাশে বালুর স্তুপের নিচে আরমান হোসেনের মৃতদেহ দেখতে পায় । পরে এলাকাবাসী হাজীগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ সহ সঙ্গীয় ফোর্স ।

আরমান হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদত গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

Model Hospital

গত 8 দিন আগে মিশুক সহ সে নিখোঁজ হয়। নিখোঁজের আট দিন পর তার লাশ বালিতে পুঁতে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

এসংক্রান্ত একটি পোস্ট ফেসবুকে দেখা যায়। একাধিক ফেসবুক ইউজার আইডি থেকে নিখোঁজ আরমানের হারানো বিজ্ঞপ্তি :- দেখা যায়। এতে উল্লেখ করা হয় চাঁদপুরের হাজীগঞ্জ ৪ নং ওয়ার্ড পশ্চিম মকিমাবাদ মজুমদার বাড়ির মোতালেব মজুমদারের ছেলে মো: আরমান হোসেন (১৫), গত ৩/৪ দিন যাবত একটি মিশুক (অটোরিকশা) গাড়ি সহ নিখোঁজ হয়। সকালে গাড়ি নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে বাড়ি ফিরেনি আর।

কোনো দয়াবান ব্যাক্তি যদি ওকে দেখে থাকেন তাইলে দয়া করে একটি কল দিবেন ০১৮৮১৯৪০৮৮৬ এই নাম্বারে।

বাবা মোতালেব মজুমদার বলেন, নিখোঁজের ৮দিন পর সন্তানকে পেয়েছি ঠিকই! কিন্তু জিবীত নয়, লাশ হিসেবে বলে আহাজারি করতে থাকেন।

হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বালুর নিচে কে বা কারা এই যুবকের লাশটি পুঁতে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অনেকদিন আগে এই লাশ টি পুতে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।

এর আগে হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করেছে পরিবার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital