বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পরোয়ানাভূক্ত ৯ আসামি আটক 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১০:৩০ পিএম
শাহরাস্তিতে পরোয়ানাভূক্ত ৯ আসামি আটক 
শাহরাস্তিতে  ৯ গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার আটককৃতদের  পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,সোমবার রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় একদল পুলিশ অফিসার ও সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
এতে জিআর- ১৫২/১৭সহ বিভিন্ন মামলা ও ধারায়  গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৯ আসামিকে আটক করা হয় ।
আটককৃতরা হল,  উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির কুরকামতা  গ্রামের মৃত আকবর আলী খাঁনের পুত্র মোঃ তুহিন খাঁন।
মেহের দক্ষিণ ইউপির দেবকরা গ্রামের আনিসুর রহমান খোকনের কন্যা আয়েশা আক্তার কিরণ, মৃত আব্দুল গফুরের পুত্র আলী হোসেন, একই গ্রামের মুন্সি বাড়ির মৃত মাইনুদ্দিনের পুত্র  ইউসুফ।
পার্শ্ববর্তী গ্রাম চিতিল্যা পাড়ার আসাদ উল্যাহর পুত্র ইয়াছিন।
শাহরাস্তি পৌরসভার ৭ নং ওয়ার্ডের পন্ডিত বাড়ির মৃত মমিন মিয়া ও আবুল হাশেম সহোদরের পুত্র যথাক্রমে জামাল হোসেন এবং  জাহাঙ্গীর হোসেন। সাজাপ্রাপ্ত  জিআর- ১৩৫/১৮  আসামী টামটা গ্রামের মিজানুর রহমানের পুত্র মোঃ শামীম হোসেন, এবং সিআর-৩১২/২০২৩  আসামী ফতেপুর এলাকারআতাকরা গ্রামের মিজানুর রহমানের পুত্র মেহেদী হাসানকে আটক করা হয়।
এ বিষয়ে ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন,পর্যায়ক্রমে অভিযুক্ত ও পরোয়ানা ভুক্ত সকল আসামীকে আটক করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital