বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা আওয়ামী লী‌গের উদ্যোগে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবসে আ‌লোচনা সভা

শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে ঐক‌্যবদ্ধ থাক‌লে কোন অপশ‌ক্তি সামনে দাঁড়া‌তে পার‌বে : সু‌জিত রায় নন্দী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১১:২৫ পিএম
শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে ঐক‌্যবদ্ধ থাক‌লে কোন অপশ‌ক্তি সামনে দাঁড়া‌তে পার‌বে : সু‌জিত রায় নন্দী

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, যারা মু‌ক্তিযেু‌দ্ধে সৈ‌নিক ছিল ও বঙ্গবন্ধুর অনুসারী ছিল তা‌দের চিহ্নিত করে হত‌্যা করা হ‌য়ে‌ছিল।

হত‌্যা করার একটাই উ‌দ্দেশ‌্য ছিল পা‌কিস্তানী ভাব ধারনায় নি‌য়ে যাওয়া। এ নাটকীয় হত‌্যাকা‌ন্ডের নেতৃ‌ত্বে ছিল জেনা‌রেল জিয়াউর রহমান ও খন্দকার মোস্তাক। নতুন প্রজ‌ন্মের কা‌ছে স‌ঠিক ই‌তিহাস তু‌লে ধর‌তে দেয়‌নি বিএন‌পি জামাত জোট। আর শেখ হাসিনা ক্ষমতায় এ‌সে‌ প্রজ‌ন্মের কা‌ছে স‌ঠিক ই‌তিহাস তু‌লে ধ‌রে‌ছেন। ‌শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে ঐক‌্যবদ্ধ থাক‌লে কোন অপশ‌ক্তি সামনে দাঁড়া‌তে পার‌বে না।

মঙ্গলবার বিকেলে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনু‌ষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এসব কথা বলেন।

তি‌নি আর‌ও ব‌লেন, গত ২৮ অ‌ক্টোবর বিএন‌পির সমা‌বে‌শের দিন ঢাকায় প‌ুলিশ‌কে যেভাবে হত‌্যা করা হ‌য়ে‌ছিল তা ছিল পাকবা‌হিনীর পুনরাবৃ‌ত্তি।‌ সে‌দিন বহু সাংবা‌দিক‌কে গুরুতর আহত করা, পু‌লিশ হাসপাতা‌লে হামলাসহ প্রধান বিচারপ‌তির বাসভব‌নেও হামলা ক‌রে বিএন‌পি জামাত জোট। সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান করতে হবে, এদেরকে রুখে দিতে হবে।

Model Hospital

চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদের সভাপ‌তি‌ত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্বা আবু নঈম পাটওয়ারী দুলাল।

চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড জহিরুল ইসলামের প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামীলীগের সহ -সভাপ‌তি স‌ন্তোষ দাস, আইন বিষয়ক সম্পাদক অ‌্যাড‌. রুহুল আ‌মিন সরকার, সাংস্কৃ‌তিক সম্প‌াদক অ‌্যাড‌. জ‌সিম উ‌দ্দিন মিঠু, সদস‌্য বেলা‌য়েত হো‌সেন গাজী বিল্লাল, অ‌্যাড‌. ব‌দিউজ্জামান কিরন, জেলা যুবলী‌গের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহবায়ক সালাউ‌দ্দিন মোহাম্মদ বাবর, জেলা মৎস‌্যজীবী লী‌গের সভাপতি বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুল মা‌লেক দেওয়ান, ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সা‌বেক আহ্বায়ক এস এম জয়নাল আ‌বেদীন, জেলা শ্রমিক লী‌গের সাধারণ সম্পাদক ও‌হিদুর রহমান, জেলা ছাত্রলী‌গের সহ সভাপ‌তি গাজী পা‌য়েল।

আলোচনাসভা শেষে সকল রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital