বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

দ্রব্যমূল্য পরিস্থিতি সংরক্ষণ টাস্কফোর্স কমিটির সভা

সজীব খান প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ১২:১২ এম
দ্রব্যমূল্য পরিস্থিতি সংরক্ষণ টাস্কফোর্স কমিটির সভা

চাঁদপুরে দ্রব্যমূল্য পরিস্থিতি সংরক্ষণ ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত।

চাঁদপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা ট্রাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ ক্রাইম এন্ড অপস রাশেদুল হক চৌধুরী, জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক রজতশুভ সরকার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শাহ জামাল, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন, চাঁদপুর প্র্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্ল্যাহ, তেল এজেন্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, ক্যাব প্রতিনিধি বিল্পব সরকার, চাঁদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি সচিব আব্দুল মোতালেব, চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, মোঃ শেখ ফরিদ, আলমগীর, হোটের রেস্তরা মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্যরা নিত্যপন্যর দাম সঠিক ভাবে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করার কথা বলেন, সরকারি দামে যাতে বাজারে ক্রেতা সাধারণ মালামাল ক্রয় করতে পারে সে দিকে লক্ষ রেখে কাজ করতে হবে, আলু পেয়াজসহ যে সব পূণ্য লাগামহীন রয়েছে, সেগুলো বিষয়ে বেশি নজরধারী রাখার কথা বক্তরা বলেন।

Model Hospital

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital