বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৯:১৮ পিএম
চাঁদপুরে দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরে দেড় হাজার পিস ইয়াবাসহ সোহেল বেপারী (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডের নিশি বিল্ডিং সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোহেল বেপারী শহরের কয়লাঘাট এলাকার বেপারী বাড়ির রবিউল বেপারীর ছেলে।

জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিক নির্দেশনায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম, এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ মোঃ রাকিবুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ অহিদ উল্লাহ এর এর নেতৃত্বে সদর মডেল থানার একটি চৌকস দল মাদক অভিযান পরিচালনা করেন।

Model Hospital

গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডের নিশি বিল্ডিং সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লক্সের সামনের রাস্তার উপর থেকে সোহেলের কাঁধে ঝুলানো থাকা ১টি কালো রংয়ের পুরাতন স্কুল ব্যাগে রক্ষিত সবুজ রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩টি স্বচ্ছ সাদা জিপারের মধ্যে, প্রতিটিতে ৫শ পিস করে মোট ১৫ শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। যাহার আনুমানিক মূল্য সাড়ে ৪ লক্ষ টাকা। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত সোহেল জানায়, দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা হইতে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করতো।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম জানায়, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা।

মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital