বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৯:৫৬ পিএম
চাঁদপুরে আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন

বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প ১ এর অধীনে চাঁদপুর প্যাসেঞ্জার টার্মিনাল ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর  স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৪ নভেম্বর মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি দু হাজার ২৩ টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজের উদ্ধোধন কালে চাঁদপুর আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ পরিবহন প্রকল্প ১ এর অধীনে চাঁদপুর প্যাসেঞ্জার টার্মিনাল ঘাটটির ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর  স্থাপন করেন।

পরে জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাটে ফলক উম্মোচন করেন। ফলক উম্মোচন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লঞ্চঘাট জামে মসজিদের ইমাম মুফতি আবু সাইদ।

তমা কনস্ট্রাকশন এন্ড কোম্পানি লিমিটেড ৯৩ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৫৬৫ টাকা ৫০ পয়সার চুক্তি মুলে এ কাজটি বাস্তবায়ন করছে।এ প্রকল্পের কাজ শুরু হয় চলতি বছরের জুন মাসে। তা শেষ হবে ২০২৫ সালের মে মাসের মধ্যে। ১৪০ মিটার দৈর্ঘ্য টার্মিনাল। তাতে ১২ টি জাহাজ পল্টুনে অবস্থান করতে পারবে। মেসেঞ্জার টার্মিনাল লাইট এর ৪ টি মিনিবাস, ১৭ টি কার, ৭৭ টি অটোরিক্সা এবং ২২টি রিক্সা রাখার পার্কিং এর সুবিধা থাকবে এ টার্মিনালে। টার্মিনালে জমির পরিমাণ ২.৩১ একর।

Model Hospital

ভয়েন্টস সল্যুশন প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া, আই মেরি টাইম কনসালটেন্সি  প্রাইভেট লিমিটেড ইন্ডিয়া ও  ইউনিকম ইনটেলেক্সট লিমিটেড বাংলাদেশ পরামর্শ প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে।

চাঁদপুর আধূনিক লঞ্চ টার্মিনাল কাজের মধ্যে রয়েছে টার্মিনাল ভবন, বাউন্ডারি এন্ড রিটেইনিং ওয়াল, এক্সটারনাল ব্রীজ, গাডরুম, এস্টিমিটার রুম, বহিরা আগমন রাস্তা, ব্যবহৃত পানি বিশুদ্ধকরণ প্লান্ট ( এসটিপি),লিংক স্প্যান এন্ড পল্টুন, ওয়াটার পাম্প হাউস ও ইউ আর টি,অভ্যন্তরীন ফুটপাত পার্কিং এরিয়া উন্নয়ন।

ফলক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম,নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়াতে হোসেন সিকদার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আসানউল্লাহ,শিক্ষা মন্ত্রী চাঁদপুর প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন, সিপিএস আব্দুলহ আল বাকি, এ সিপিএস মোজাম্মেল হোসেন, বিশ্ব ব্যাংক প্রতিনিধি ইঞ্জিনিয়ার আব্দুল আল ইমরান, ইঞ্জিনিয়ার এ দিদার, ঠিকাদারি প্রতিষ্ঠানের  ইঞ্জিনিয়ার রাজিব, কাউন্সিলর সফিকুল ইসলাম, নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান,বাংলাদেশ নৌ- শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ বিপ্লব সরকার,সিবিএ আহ্বায়ক আব্দুস সাত্তারসহ আরো অনেকে ।

ফলক উম্মোচনে শেষে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ কর্মকর্তারা লঞ্চ টার্মিনাল ঘাট পরিদর্শন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital