বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কচুয়ায় নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার

একাডেমিক ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ১০:৫৯ পিএম
একাডেমিক ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নিমার্ণ ও আর্থ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম উদ্বোধনের অংশ হিসেবে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসা, মাঝিগাছা আলিম মাদ্রাসা ও শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার ভবন উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দীন, গভর্নিং বডি সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল প্রধান জালাল, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো.মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা মো.দেলোয়ার হোসেন, বাংলা প্রভাষক আশ্রাফুল আলম, মাও.মাহবুব আলম প্রমুখ।

এসময় মাদ্রাসার শিক্ষক,শিক্ষিকা গভর্নিং বডির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, প্রধান মহাদ্দিস মাও মো.নুরুজ্জামান।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital