শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছেন আলহাজ্ব রেদওয়ান খান বোরহান

গাজী মোঃ মহসিন প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ১১:০২ পিএম
নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছেন আলহাজ্ব রেদওয়ান খান বোরহান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারী রবিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
এইদিকে ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের, চাঁদপুর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসেনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
আজ ১৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টা জাতির উদ্দেশে দেওয়া ভাষনে নির্বাচনের তফসিল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এই দিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার পর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
এসময় আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরেক বার নৌকা মার্কাকে বিজয় নিশ্চিত এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য চাঁদপুর-৩ আসন ও সর্বস্তরের জনগণকে আহবান জানান।
এছাড়াও তিনি আরো বলেন চাঁদপুর-৩ আসন থেকে যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনায়ন দেয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সামান্যতম কর্মী হিসেবে চাঁদপুর সদর-হাইমচরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আদর্শ কর্মী হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
হতাশা বঞ্চনা ভুলে আরেকবার দিবো নৌকায় পাল তুলে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital