বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করায়

মতলব উত্তরে এসি মিজানের পক্ষে আনন্দ মিছিল

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৯:৩৯ পিএম
মতলব উত্তরে এসি মিজানের পক্ষে আনন্দ মিছিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান (এসি মিজার) এর পক্ষে আনন্দ মিছিল করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার খবর পেয়ে (১৬ নভেম্বর) বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা থেকে আনন্দ মিছিলটি বের করা ছেংগারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কার্যালয়ের এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন- ছেংগারচর পৌরসভার সাবেক সহায়ক সদস্য ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারি, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ছেংগারচর পৌর বাজার সমবায় বনিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, পৌর যুবলীগ নেতা কাউছার আলম, হারুন মিয়া, সাদ্দাম হোসেন, ইয়ামিন, ছাত্রলীগ নেতা আকবর ফরাজি, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আলভি শাকিল প্রমুখ।

এসময় তারা বলেন, সঠিক সময়ে সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায়, গণতন্ত্রের মানষকন্যা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। সেই সাথে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানাই। তারা আরো বলেন, এই নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যেনো মতলবের জনবান্ধব ও কর্মী বান্ধব নেতা, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজানকে দেওয়া হয়।

Model Hospital

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, আপিল ৬-১৫ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital