শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বঙ্গমাতার আদর্শে অনুপ্রাণিত হয়ে

স্বামীর সাথে রাজনীতিতে এগিয়ে আসছেন মায়মুনা জালাল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৮:২৯ পিএম
স্বামীর সাথে রাজনীতিতে এগিয়ে আসছেন মায়মুনা জালাল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আ’লীগ কাতার শাখার সহ-সভাপতি, চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সিআইপি জালাল আহমেদ। তাঁর প্রচার-প্রচারনায় সাড়া ফেলছেন সহধর্মিণী মায়মুনা জালাল।
রাজনৈতিক কর্মকান্ডে পূর্বের কোন অভিজ্ঞতা না থাকলেও তার সাবলীল প্রচার-প্রচারনা, দক্ষতা ও বক্তব্যে তৃনমুল মানুষের মাঝে আলোড়ন তুলেছেন।
এ উপজেলার বধু হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই সাধারন মানুষের কাছে সহজেই মিশতে পারছেন তিনি। সাধারন মানুষও তাকে আপন করে নিচ্ছেন। যেখানে প্রচারনায় যাচ্ছেন, সেখানেই সাধারন নারী-পুরুষরা জড়ো হচ্ছেন। সাবলীল বাচন ভঙ্গিতে সহজেই আকৃষ্ট হচ্ছেন সাধারন মানুষ।  প্রার্থী হিসেবে তার স্বামী জালাল আহমেদ যতটা সাধারন মানুষের কাছে গিয়েছেন, তার চেয়ে অনেক বেশি যাচ্ছেন মায়মুনা জালাল।
ফরিদগঞ্জ উপজেলাটি ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত। ইতিমধ্যে মায়মুনা জালাল নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পাড়া মহল্লা, হাট-বাজারে সরকারের উন্নয়ন ও তার স্বামী জালাল আহমেদের ব্যক্তিগত উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন। এছাড়া উঠান বৈঠক, নেতা-কর্মী ও সাধারন ভোটারদের সাথে মতবিনিময় সভা করেন। সাধারন মানুষের মুখে এমন প্রচারনাও রয়েছে, স্বামীর দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে স্ত্রী মায়মুনা জালালের ভূমিকা অনেক বেশি কাজে আসবে।
মায়মুনা জালাল বলেন, আমার স্বামী একজন সাদা মনের মানুষ। গত ২ যুগেরও বেশি সময় ধরে ফরিদগঞ্জের মানুষের কল্যানে কাজ যাচ্ছেন। তার এ মহৎ মানুষিকতাকে উৎসাহ দিতেই আমি তার নির্বাচনী মাঠে নেমেছি।
গৃহিনী থেকে রাজনৈতিক মাঠে কেমন সাড়া পেয়েছেন জানতে চাইলে, মায়মুনা জালাল বলছেন “অবশ্যই ভালো লাগছে। সবাই আসছে, সবাই আমাকে গ্রহন করেছে”। স্বামী জালাল আহমেদ ফরিদগঞ্জের শতভাগ উন্নয়ন করবেন। এ জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন মায়মুনা জালাল।
জালাল আহমেদ এমপি নির্বাচিত হলে সে সব সময় জনগনের পাশে থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন স্ত্রী মায়মুনা জালাল।
আমি বঙ্গমাতাকে দেখিনি, তবে ইতিহাস থেকে উনার সম্পর্কে জেনেছি উল্লেখ  তিনি আরও বলেন, মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন যোগ্য ও বিশ্বস্ত সহচর এবং বাঙালির মুক্তিসংগ্রামের সহযোদ্ধা। স্বাধীনতার পর বঙ্গমাতা যেমনি ভাবে বঙ্গবন্ধুর সঙ্গে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করছেন, ঠিক তেমনিভাবে তার পদাঙ্ক অনুসরণ করে আমার স্বামী জালাল আহমেদের পাশে থেকে অবহেলিত এবং ফরিদগঞ্জের অসহায় মানুষের কল্যানে কাজ করতে চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital