শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৬:৪৩ পিএম
কচুয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুরের কচুয়ায় সীমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

গত সোমবার (২০ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের ঠাকুর বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহতের মা জোসনা বেগম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

নিহত মা জোসনা বেগম জানান, তার বাবা আল-আমিন ওমান প্রবাসী। প্রায় ৭ বছর পূর্বে আমার মেয়ে সীমাকে প্রথমে উপজেলার খিলমেহের গ্রামে দু’পরিবারের সম্মতিক্রমে বিয়ে দেওয়া হয়। ওই সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে তার। পারিবারিক কলহের কারণে ১ বছর পূর্বে তাদের মধ্যে বিচ্ছেদ হয়।

Model Hospital

সম্প্রতি সীমা আক্তার লক্ষীপুর সদর উপজেলার আবির নগর এলাকার নুরুল আমিনের ছেলে রিপনের সাথে গোপনে দ্বিতীয় বিবাহ করে তারা আমার বাড়ীতে চলে আসে। এই নিয়ে সীমাকে বকাঝকা করলে সোমবার সন্ধ্যায় কাউকে কিছু না বলে তার কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। পরে রাত সাড়ে ৮টার দিকে রাতের খাবারের জন্য ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখি সীমা সিলিং ফ্যানে সাথে গলায় ফাঁস অবস্থায় ঝুলে আছে।

বিষয়টি ইউপি সদস্য আব্দুল মান্নানকে জানালে তিনি কচুয়া থানা পুলিশকে ফোন দিয়ে অবগত করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সীমার লাশ উদ্ধার করে চাঁদপুর মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নিহতের মা বাদী হয়ে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা করা করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital