শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

‘তথ্য আপা’র মহিলাদের ডিজিটাল সেবা কার্যক্রম নিয়ে উঠান বৈঠক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৭:২৮ পিএম
‘তথ্য আপা’র মহিলাদের ডিজিটাল সেবা কার্যক্রম নিয়ে উঠান বৈঠক

“শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়” এই মূলমন্ত্র নিয়ে তথ্য আপা মতলব উত্তর উপজেলায় মহিলাদের ডিজিটাল সেবা প্রদানের কার্যক্রম নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এই কার্যক্রমের ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ নভেম্বর) সুলতানবাদ ইউনিয়নের উত্তর টরকী গ্রামের বেপারী বাড়িতে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে তথ্য আপা প্রকল্পের কার্যক্রমসমূহ ও কৃষি বিষয়ক ভিডিও প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়।

অনুষ্ঠানটিতে বাল্য বিবাহ, নারী নির্যাতন, সরকারি সেবা সমূহ, সরকারি জরুরী কল সেন্টার সম্পর্কে আলোচনা করেন উপজেলা শিক্ষা অফিসার।

Model Hospital

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) যা শুরু হয়েছে বাংলাদেশের ৪৯০ টি উপজেলায়। এরইমধ্যে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার তথ্যকেন্দ্রের তথ্যসেবা প্রদানের কার্যক্রমে নিয়োজিত তথ্য আপারা মহিলাদের ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে দিন দিন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে।

উপজেলা তথ্যকেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায়ে প্রতি মাসে তিনটি করে উঠান বৈঠকের আয়োজন করা হচ্ছে। উঠান বৈঠকে নারীদের বাল্যবিবাহ, নারী নির্যাতন, ফতোয়া, ইভটিজিং, মাদক, শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার, কৃষি বিষয়ে নারীদের সচেতন করা হয়।

মতলব উত্তর উপজেলা তথ্যকেন্দ্রের তথ্য আপা উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রামীণ সুবিধা বঞ্চিত তৃণমূল নারীদের এসকল তথ্যসেবা প্রদান করছে। তথ্য আপারা তথ্য কেন্দ্রে বিনামূল্যে নারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা (ডায়াবেটিস, ব্লাড প্রেসার, ওজন, তাপমাত্রা, উচ্চতা), ইন্টারনেট ভিত্তিক সেবা, ভিডিও কনফারেন্সিং, ই-কমার্স, ই-লার্নিং, উপজেলার সরকারি সেবা ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হয়। এ ছাড়া তথ্যকেন্দ্রের দুইজন তথ্য আপারা গ্রামীণ নারীদের দোরগোড়ায় তথ্যসেবা প্রদান করে আসছে এবং নারীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগীতা করে আসছে।

তথ্যকেন্দ্রের তথ্যসেবা সহকারী বলেন, বিভিন্ন এলাকায় গিয়ে ডিজিটাল সেবা কি? কিভাবে সেবা পাওয়া যাবে এসব বিষয়ে আলোচনা করে থাকি। এতে নারীরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। তাই দিনে দিনে এই উপজেলায় তথ্য আপা জনপ্রিয় হয়ে উঠেছে।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার বলেন, ভবিষ্যতে সেবার মান আরো বাড়ানো হবে। বর্তমানে এই কার্যালয়ে নারীদের সব ধরনের সেবা বিনা মূল্যে দেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital