বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার বিনষ্ট 

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৮:০৮ পিএম
ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার বিনষ্ট 
চাঁদপুরের ফরিদগঞ্জের ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করেছে প্রশাসন।
২২ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবুবকর সিদ্দিক, পৌর ভূমি কর্মকর্তা ফরিদুল ইসলাম পাটওয়ারীসহ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন এলাকার কাটাখালী ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া এলাকা থেকে দুটি ড্রেজার ও পাইপ বিনষ্ট করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার জানান, ডাকাতিয়া নদী অবৈধ ভাবে বালি উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও পাইপ কেটে বিনষ্ট করা হয়েছে।
তিনি আরো জানান, ড্রেজার মালিককে না পাওয়ায় কোন জরিমানা আদায় করা যায়নি।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital