বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কচুয়ার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের

সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, পরীক্ষা স্থগিতের আবেদন

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৫:৫০ পিএম
সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, পরীক্ষা স্থগিতের আবেদন

চাঁদপুরের কচুয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে নিয়োগের নামে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার ৫টি শূন্য পদে নিয়োগ পরীক্ষার কথা রয়েছে। ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. সাইফুল ইসলাম রফিক ২৩ নভেম্বর বৃহস্পতিবার জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ উল্লেখ্য করেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘ ২৫ বছর সভাপতি পদ আঁকড়িয়ে ধরে রেখেছেন।

২০ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৫টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ওই ৫টি পদে স্বজনপ্রীতি ও অর্থের বিনিময়ে পূর্বে থেকেই নিয়োগের জন্য প্রার্থী ঠিক করে রেখেছেন।

Model Hospital

অফিস সহকারি পদপ্রার্থী ফয়েজ আহমেদ, নৈশপহরী পদপ্রার্থী মাইন উদ্দিন ও আয়া পদপ্রার্থী ঝর্না আক্তার জানান, অফিস সহকারি পদের জন্য ৫ লক্ষ, নৈশপ্রহরী ও আয়া পদের জন্য ৪ লক্ষ টাকা দাবী করেন আমাদের কাছ থেকে সভাপতি ইসমাইল হোসেন সিরাজী লোকমারফত। টাকা দিতে অপরগতা প্রকাশ করলে অন্য পছন্দের প্রার্থী ঠিক করে রেখেছেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর সভাপতি নিজের পছন্দের লোক দিয়ে নিয়োগ কমিটি গঠন করেন। বির্তকির্ত নিয়োগ কমিটি গঠন করার পর এলাকার সচেতন মহল, বিদ্যালয়ের শুভাকাঙ্খিরা নিয়োগ পরীক্ষা স্থগিত জন্য সভাপতি ইসমাইল হোসেন সিরাজীকে বার বার অনুরোধ করেন।

সকলের মতামত উপেক্ষা করে স্বেচ্ছাচারিতায় ২৪ নভেম্বর নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করেন। এই নিয়ে পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, অভিভাবক, এলাকাবাসী ও নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

একই ঘটনায় বৃহস্পতিবার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য সাইফুল ইসলাম রফিকুল জেলা প্রশাসক বরাবর আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগেই মঙ্গলবার (২১ নভেম্বর) এলাকাবাসীর পক্ষে মো. নাছির উদ্দিন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যে প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ এনে নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নিয়োগ পরীক্ষার আগেই ঘুষ বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল হোসেন সিরাজীর কাছে জানতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক বলেন, নিয়োগের বিষয়টি সভাপতির এখতিয়ার। আপনারা সভাপতির সাথে কথা বলেন।

অভিযোগের প্রেক্ষিতে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসানকে দায়িত্ব প্রদান করে হয়েছে। তদন্তকারী কর্মকর্তা মাসুদুল হাসান জানান, তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা প্রানকৃষ্ণ দেবনাথ জানান অভিযোগটি পেয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খানকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য নির্দেশ দিয়েছি।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital