শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের ৪১ সদস্যের আহবায়ক কমিটি গঠন

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১২:২৯ এম
শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের ৪১ সদস্যের আহবায়ক কমিটি গঠন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাহমুদ হাসান সাদ্দাম ও সাধারণ সম্পাদক আল হেলান ইনু’র যৌথ স্বাক্ষরিত কবির হোসেন তাওহীদকে আহবায়ক ও মেহেদী হাসান খানকে যুগ্ম আহবায়ক করে বাংলাদেশ ছাত্রলীগ, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক নাজমুল খান মুন্না, কামরুজ্জামান মানিক, তাসিফ জিহাদ, সদস্য আরমান হোসেন, সাইফুল ইসলাম ফারাবী, নাজমুল সজিব, পিয়াল দত্ত, ফয়সাল গাজী, রবিন হাওলাদার, সাগর বেপারী, রবিউল ইসলাম, মুরাদ মিজি, রবিউল বেপারী, ইলিয়াস রাব্বি, সিহাব কবিরাজ, ইমাম হোসেন রতন, সজিব মিজি, সাজিদ পাটওয়ারী, ইমরুল কায়েস, আরাফুতুল ইসলাম তিতাস, আহাদ ভুইয়া, মাছুম হোসেন, সিয়াম হোসেন রাহুল, তারেক হাজী, রবিউল ইসলাম বেপারী, মেহেদী খান, নাদিম তপদার, আয়মান আহমেদ সজিব, আশিক খান, রিয়াদ পাটওয়ারী, তারেক মিজি, রাকিব তপদার, সাইফ পাটওয়ারী, জাহিদুল ইসলাম আকাশ, শাহালম বৈদ্য, সজিব খাঁন, রবিন মিজি, বাতেন পাটওয়ারী, আরমান তপদার।
নব কমিটির ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, বাংলাদেশ ছাত্রলীগকে সু-সংগঠিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দলকে আরও গতিশীল করবো। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনির হাতকে শক্তিশালী করতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাহমুদ হাসান সাদ্দাম ও সাধারণ সম্পাদক আল হেলান ইনু’র দিক নির্দেশনায় ছাত্রলীগ রাজপথে থাকবেন।
নব গঠিত শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাহমুদ হাসান সাদ্দাম ও সাধারণ সম্পাদক আল হেলান ইনু’র যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানায়, শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঐ কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং সাংগঠনিক গতিশীল বৃদ্ধির লক্ষ্যে আগামী তিন মাসের জন্য উক্ত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই সাথে এই কমিটির আহবায়ক এবং ১ম ও ২য় যুগ্ম আহবায়ক স্বাক্ষরিত ওয়ার্ড কমিটি অনুমোদন হবে।
জানা যায়, গত ২০১৩ সালের ১১ মে আগের কমিটি গঠন হয়েছিল।
অর্থাৎ প্রায় সাড়ে দশ বছর পর শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital