শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে উপলতা যুব সংঘ চ্যাম্পিয়ন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৮:৩৮ পিএম
শাহরাস্তিতে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে উপলতা যুব সংঘ চ্যাম্পিয়ন
শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ টেনিস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সিজনের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
এতে চিতোষী পশ্চিম ইউপির উঘারিয়া অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ২ উইকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন পৌরসভার  উপলতা যুব সংঘ।
শুক্রবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম  বিভাগের চাঁদপুরের শাহরাস্তি সূচিপাড়া উবির মাঠে এ  ক্রিকেট নৈপুণ্যের মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়।
এবার  উপজেলা পর্যায়ে জাতীয় – আঞ্চলিক ক্রিকেটারদের অংশগ্রহণ ও উপচে পড়া ক্রীড়ামোদি বিপুল  দর্শকের উপস্থিতি খেলাটির আসরটি কে করেছে সমৃদ্ধ।
আয়োজিত ক্রিকেট আসরটির সংবাদ এ জনপদের গণ্ডি ছাড়িয়ে জাতীয় বিভিন্ন প্রচার মাধ্যমে স্থান করে নিয়েছে। গ্র্যান্ড ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
এতে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক  মো. আশরাফুল ও জাতীয় দলের ক্রিকেটার ও ফাস্ট বোলার সাইফুদ্দিন।
অতিরিক্ত সচিব ও সূচিপাড়া উবির পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব খোদেজা আক্তার খানমের সভাপতিত্বে টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন নৌ-পরিবহন মন্ত্রানলয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল।
আরো উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো হুমায়ন রশীদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ক্রিকেট আসরের  আয়োজক ও  শাহরাস্তি উপজেলার কৃতি সন্তান জাতীয় পর্যায়ের ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠুর সার্বিক তত্বাবধায়নে ফাইনালে টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব,তারা ২৩৪ রান করে।
পরে উপলতা যুব সংঘ ২৩৫ রানের জয়ের টার্গেট নিয়ে মাঠে নামেন। ওই টার্গেটকে তাড়া করে তারা ১৯ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান।
অষ্টগ্রাম ক্লাব কে হারিয়ে উপলতা ক্লাবটি দুই উইকেটে জয়লাভ করে।চার ও ছক্কার হাকানিতে দর্শকরা পুরো সময় ছিল উৎফুল্ল।
এবার এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৩২টি দল অংশগ্রহণ করে ।
খেলার আসরটি যখন শুরু হয়েছিল এটির শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৫ আসনের সাংসদ সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital