শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এলজিইডি সড়ক প্রশস্তকরণ কাজের কথা বলে মূল্যবান গাছ কর্তনের অভিযোগ

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৭:০১ পিএম
চাঁদপুরে এলজিইডি সড়ক প্রশস্তকরণ কাজের কথা বলে মূল্যবান গাছ কর্তনের অভিযোগ
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে দুই ব্যক্তির বিরুদ্ধে সরকারি সড়কের পাশ থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের তলব করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ।
বুধবার (৬ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়নের কুমারডুগী কেতুয়া এলজিইডি সড়কের পাশের গাজী বাড়ি সংলগ্ন ছোট বড় প্রায় ১১টি রেইনট্রি গাছ বিনা অনুমতিতে কেটে নিয়েছে স্থানীয় মৃত নুরুল ইসলাম গাজীর ছেলে জামাল হোসেন গাজী ও মৃত হাসান আলী বরকন্দাজের ছেলে জাকির হোসেন বরকন্দাজ।
এ ঘটনায় তাদেরকে আগামী রবিবার তলব করেছে ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু।
সড়কের পাশে গাছ কেটে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে কয়েকজন ইউপি সদস্যকে নিয়ে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
তিনি বলেন, আমি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতকে অবহিত করে দেখতে আসছি। সড়কের পাশের ১১টি গাছ কেটে ফেলেছে স্থানীয় কয়েকজন। তারা নাকি বন বিভাগের কর্মকর্তার কাছ থেকে মৌখিক অনুমতি এনেছে। তারপরও লিখিত নোটিশের মাধ্যমে তাদেরকে আগামী রবিবার ইউনিয়ন পরিষদে ডেকেছি। তাদের সাথে কথা বলে ইউএনও মহোদয়ের পরামর্শে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত জামাল হোসেন গাজী ও জাকির হোসেন বরকন্দাজের সাথে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কথা হলে তারা জানান, এই রাস্তাটি প্রশস্তকরণের কাজের সুবিধার্থে আমরা বন বিভাগের কর্মকর্তার অনুমতি পেয়েই গাছগুলো কেটে রেখেছি। পরে অপশন দিয়ে বিক্রি করা হবে। আর এই গাছগুলো আমাদের লাগানোই গাছ।
এদিকে চাঁদপুর সদর উপজেলা বন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম বলেন, কুমারডুগী টু কেতুয়া সড়কের প্রশস্তকরণের কাজ চলাকালে ঠিকাদার আমাকে গাছগুলোর বিষয়ে জানালে আমি সরেজমিনে গিয়ে দেখি এবং স্থানীয় উপকারভোগীদের সাথে কথা বললে তারা ২-১টি গাছের কথা বলেন। তাদেরকে তখন গাছগুলো কেটে রাখতে বলি এবং পরবর্তীতে অপশনের মাধ্যমে গাছগুলো বিক্রি করা হবে। কিন্তু এতগুলো গাছ কেটে ফেলবে তা আমি অবগত নই। তাই গাছগুলো এখন যেই অবস্থায় আছে সেভাবেই রেখে দিতে উপকারভোগীদের বলে দিয়েছি।
এছাড়া এলজিইডি কর্তৃপক্ষও আমাকে এখনো কোন চিঠি দেয়নি এ বিষয়ে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital