শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ থানায় মামলা করতে এসে মন্দিরে চুরি, চোর আটক 

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৮ পিএম
ফরিদগঞ্জ থানায় মামলা করতে এসে মন্দিরে চুরি, চোর আটক 
মাদক সেবন নিয়ে কথা কাটাকাটি কেন্দ্র করে মারধরের শিকার হয়ে থানায় মামলা করতে এসে থানার সামনের মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরি করে শেষ রক্ষা হয়নি আকতার হোসেন (২৫) এর। সিসি ক্যামেরা ফুটেজ দেখে চুরির ঘটনার ১০ ঘন্টার মধ্যে পুলিশের জালে আটক হয় সে।
বৃহষ্পতিবার (৭ ডিসেম্বর) সকালে প্রেস কনফারেন্সে একথা জানায় থানা পুলিশ।
এসময় প্রেসব্রিফিংএ থানার ওসি মো: সাইদুল ইসলাম জানায়, উপজেলার চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে আকতার হোসেন একজন পেশাদার চোর। তার আতংকে নিজ গ্রামের লোকজন আতংকে থাকে। চুরি করতে গিয়ে সে অন্তত এলাকাবাসীর হাতে ১০/১৫ বার গণপিটুনির শিকার হয়েছে। সর্বশেষ কয়েকদিন পুর্বে আকতার মাদক সেবন করতে গিয়ে মারধরের শিকার হয়।
এই ঘটনায় মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত রাতে সে থানায় আসে মারধরের ঘটনায় মামলা করতে। গভীর রাত হওয়ায় সে থানার মুখোমুখি থাকা উপজেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ন জিউর আখড়া ভিতরে প্রবেশ করে দানবাক্স ভেঙ্গে টাকা চুরি করে পালিয়ে যায়।
থানার নাকের ডগায় চুরির ঘটনায় থানা পুলিশ থানার এবং মন্দিরের সিসি টিভি ফুটেজ দেখে চোর সনাক্ত করে। পরে অভিযান চালিয়ে বুধবার রাতে (৬ডিসেম্বর) অভিযুক্ত আকতার হোসেনকে সন্তোষপুর গ্রামের তার বাড়ি থেকে আটক করে। এসময় চুরি হওয়া মালামাল উদ্ধার করে। এব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ আরো জানায়, তার বিরুদ্ধে থানায় মাত্র পুর্বের একটি মামলা রয়েছে। চুরির ঘটনায় কেউ মামলা করতে চায় না। ইতিপুর্বে সে চুরির ঘটনায় জেলে গেলে সেখানেও সে জেলের ভিতরেও চুরি করে। এমনকি মারধরের শিকায় হয়ে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেয়ার সময় ওই চিকিৎসকের অর্থ চুরি করে সে। একথা সে পুলিশের কাছে স্বীকার করেছে।
প্রেসব্রিফিং কালে ওসি(তদন্ত) প্রদীপ মন্ডল, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital