বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মায়া চৌধুরী বীরবিক্রম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৪ পিএম
নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মায়া চৌধুরী বীরবিক্রম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন এবং বৃহত্তম দল। এই দল থেকে নৌকার প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছেন। তবে আমি প্রার্থী হয়েছি এটি বড় কথা নয়, আমাদের নেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। তাই নেত্রীকে আবারো প্রধানমন্ত্রী করতে ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়ী করতে হবে। এর কোনো বিকল্প নেই।

ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন মো. আরিফ উল্যাহ সরকারের সভাপতিত্বে ছেংগারচর পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মোল্লার সঞ্চালনায় স্বরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মায়া চৌধুরীর ছোট ছেলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য শিল্পপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ও প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জ্যেষ্ঠ পুত্র আশফাক হোসেন চৌধুরী মাহি।

Model Hospital

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান), মতলব উত্তর উপজেলার প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিয়া মো. জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির খান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ গাজী মুক্তার হোসেন, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ রুহুল আমিন মোল্লা, সাবেক কমিশনার ও আওয়ামী লীগ নেতা খোকন প্রধান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চাঁন মিয়া বেপারী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, পৌর কৃষক লীগ নেতা আব্দুল কাদির প্রধান, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুনেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলী বেগম প্রমুখ। অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।