বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকৃত মালিক খোঁজছে পুলিশ

কচুয়ায় চোর চক্র গরুসহ পিকআপ গাড়ি রেখে পালিয়েছে

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৮:০০ পিএম
কচুয়ায় চোর চক্র গরুসহ পিকআপ গাড়ি রেখে পালিয়েছে

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপ ও পিকআপে থাকা ৩টি গরু উদ্ধার করা হয়।

শুক্রবার রাত সাড়ে ৩ টায় দিকে উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা চাঁদপুর গ্রামের রাস্তার উপর থেকে পিকআপ ও গরু গুলো উদ্ধার করা হয়েছে।

৩টি গরুর আনুমানিক মূল্য ১লক্ষ ২০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, খারাপ আবহাওয়ায় সম্প্রতি কচুয়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বেশকিছু গরু চুরির খবর পাওয়া গেছে।

Model Hospital

ফলে চুরি যাওয়া গরু উদ্ধার এবং চোর চক্রকে ধরতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। তন্মধ্যে সাদিপুরা চাঁদপুর এলাকায় শুক্রবার রাতে অভিযান চলাকালে একটি পিকআপ গাড়িকে সন্দেহ হলে তাদেরকে থামার জন্য সংকেত দিলে চোর চক্র গরুসহ পিকআপ গাড়ি রেখে পালিয়ে যায়।

চুরি যাওয়া গরুর মালিকদের খবর দিলেও উদ্ধারকৃত ৩টি গরুর প্রকৃত মালিক এখনো পাওয়া যায়নি।

জব্দৃকৃত পিকআপটি নম্বর হল- ঢাকা মেট্রো- ন ১৯-৫১১৫। গরুর প্রকৃত মালিক না পাওয়ায় বিপাকে রয়েছে থানা পুলিশ।

থানার উপ-পরির্দশক (এসআই) মোঃ মামুনুর রশিদ সরকার জানান, বর্তমানে মালিক খোঁজে না পাওয়ায় গরু ও পিকআপ গাড়িটি থানা হেফাজতে রয়েছে।

প্রকৃত মালিককে উপযুক্ত প্রমাণ দিয়ে গরুগুলো নিতে অনুরোধ করা হয়েছে।

বিশেষ প্রয়োজনে ০১৩২০১১৬১০১ নাম্বারে যোগায়োগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital